ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬

তুরস্কের গ্র্যান্ড কার্তাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জন হয়েছে ও অর্ধশত ’এর বেশি আহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় সোমবার দিনগত রাত ৩টা ২৭ মিনিটে আগুন লেগে যায়। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে ও ভয়ংকর হয়ে ওঠে।’

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা ১০ জানালেও, পরে তা ৭৬ হওয়ার কথা জানিয়েছে। তুর্কি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে দুজন প্রাণ হারিয়েছেন। টেলিভিশন ফুটেজে হোটেলের পিছনে তুষারাবৃত পাহাড়ের সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, ‘প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে, হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁর অংশে আগুন লেগেছে ও উপরের তলায় ছড়িয়ে পড়েছে।’তিনি জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বোলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর জন্য ২৬৭ জনকে মোতায়েন করেছে।এদিকে মধ্যরাত নাগাদ স্থানীয় মেয়র জানিয়েছেন, তারা এখনো হোটেলের কিছু অংশে পৌঁছানোর চেষ্টা করছেন।

অপরদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, দুর্ঘটনার সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬

আপডেট সময় ১১:২৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫