ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পুলিশ লাইন থেকে নারী কনেস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের কন্যা। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ করেন।পুলিশ সূত্রে জানা গেছে, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। তবে তার আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদসহ আরও অনেকে সেখানে উপস্থিত হন।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, আমরা নিহতের পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা এলেই মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পুলিশ লাইন থেকে নারী কনেস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫