ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা

ঠিক ঠাক জমজমাট একটা লড়াই হলো না। একেবারে সহজেই এল ক্লাসিক জিতল বার্সেলোনা। রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সৌদি আরবের জেদ্দায় ৫-২ গোলে জিতলে হান্সি ফ্লিকের দল। সুপার কাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি গড়ল।

কাতালান দলটি এনিয়ে পেলো স্প্যানিশ কাপ ১৫তম ট্রফি।খেলার প্রথমার্ধেই ম্যাচটা নিজেদের করে নেয় বার্সা।৫ গোল প্রথম ৪৫ মিনিটে। যদিও প্রথম গোল হজম করে বার্সেলোনা। এরপর ৪ খেয়েছে রিয়াল মাদ্রিদ। জেদ্দার ম্যাচে ৪-১ গোলে এগিয়ে থেকে বার্সা যখন বিরতিতে যায় তখন নিশ্চিত হয়ে যায় বার্সার জয়।

যদিও পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা গোলকিপার ভয়চেক সেজনি। শেষের ৪০ মিনিট বার্সা খেলল ১০ জন নিয়ে। যদিও তাতে লাভ হয়নি রিয়াল মাদ্রিদের। ফাইনালটা শেষ অবধি বার্সেলোনা জিতে ৫-২ গোলে, হেসে-খেলে।

ইতিহাস জানাচ্ছে এই নিয়ে টানা দুটি এল ক্লাসিকোতে রিয়ালের জালে ৪ বা এর বেশি গোল দিল বার্সা। সুপার কাপের শিরোপা জিতল রেকর্ড ১৫ টি।জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে লেভানদোভস্কি, ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে। তাদের ম্যাজিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বস্তির সঙ্গে বার্সা ফিরে পেয়েছে সুপার কাপের ট্রফিও।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা

আপডেট সময় ০৮:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫