ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন

চলতি বিপিএলে অবশেষে দল পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ডানহাতি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এ তথ্য জানিয়েছেন মোসাদ্দেক।

আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া সিলেট পর্বেই ঢাকার জার্সি গায়ে জড়াতে পারেন মোসাদ্দেক। সিলেট পর্বে মোট ৪টি ম্যাচ খেলবে ঢাকা।দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়াল তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন মোসাদ্দেক।

তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত তিন ম্যাচেই সমালোচিত হয়েছিল ঢাকার স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত। বিদেশি ক্রিকেটারদের নিয়েও ভক্তদের মাঝে ছিল অসন্তোষ। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও মরিয়া নিজেদের ভাগ্য ফেরাতে। সেই কারণেই অবিক্রিত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়াল তারা।

এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাবেক এই পাকিস্তানি স্পিনারের আগমন নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা দেবে ঢাকাকে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন

আপডেট সময় ০১:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫