ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাদপন্থিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে, নিষিদ্ধের দাবি মামুনুল হকের

তাবলীগ জামাতের সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থি আলেমরা। বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক এ দাবি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোবায়েরপন্থিদের ইজতেমা অবশ্যই হবে কিন্তু সাদপন্থিদের ইজতেমার আর কোনো সুযোগ নেই।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টঙ্গীর তুরাগতীর অভিমুখে যে লংমার্চ কর্মসূচি ছিল তা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাকরাইলে মুরুব্বি আলেমদের সম্মেলন চলছে। সেখানে গিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো যাবে।

মামুনুল হক বলেন, জোবায়েরপন্থিরা কোনো বিশৃঙ্খলা চায় না। অনেকে এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলছেন। কিন্তু তা নয়। বরং সাদপন্থিরা আমাদের হতাহত করেছে। এই হত্যায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাদপন্থিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে, নিষিদ্ধের দাবি মামুনুল হকের

আপডেট সময় ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪