ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৪ জন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় তারা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা গেছে, এই প্রত্যাবাসন সম্পূর্ণ সরকারি ব্যয়ে করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

ইকে ৫৮৪ ফ্লাইটের মাধ্যমে এদিন ৯৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে আনা হয়।এ পর্যন্ত ১৭টি ফ্লাইটে মোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরানো হয়েছে।প্রত্যাবাসনকৃত প্রত্যেক বাংলাদেশির জন্য আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৪ জন

আপডেট সময় ১২:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় তারা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা গেছে, এই প্রত্যাবাসন সম্পূর্ণ সরকারি ব্যয়ে করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

ইকে ৫৮৪ ফ্লাইটের মাধ্যমে এদিন ৯৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে আনা হয়।এ পর্যন্ত ১৭টি ফ্লাইটে মোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরানো হয়েছে।প্রত্যাবাসনকৃত প্রত্যেক বাংলাদেশির জন্য আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481