ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি: ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় এই দাবি করেন তিনি।ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেউ কোন দুর্নীতি করতে পারিনি।

তার মতে, বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যে এই এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। এখন আপাতত ছোট বাহন চলবে। পাশাপাশি বিআরটিসি বাস চলতে পারবে।এসব প্রকল্প বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমাদের উন্নয়নের যেই লক্ষ্য, সে অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস

আপডেট সময় ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481