ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ফের রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয়

বয়সকে কেবল সংখ্যা বানিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সৌদি প্রো লিগে দামাককে তারই জোড়ো গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। নিজ দলের সবশেষ ম্যাচেও জোড়া গোল করেছিলেন সিআর সেভেন খ্যাত এই তারকা।

ঘরের মাঠে শুক্রবার দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো। যেখানে ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো।এই বছরে ৫০ ম্যাচে রোনালদোর গোল এখন ৪২টি। আর ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি।এদিকে জয়ে ফেরা আল নাসর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফের রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয়

আপডেট সময় ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪