ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

ঝালকাঠির নলছিটিতে সম্পত্তি লিখে নিতে নিজেদের বাবাকে ৮ দিন একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মেয়েদের বিরুদ্ধে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের বাসিন্দা।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সরই গ্রাম থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ওই বাবাকে উদ্ধার করেন।ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি মেয়েদের অনুমতিতে বিয়ে করি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে তার মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা পিতা হলেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করা হয়। ওই বীর মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যেন বঞ্চিত না হয়।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

আপডেট সময় ১২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪