ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয়। ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।ব্যাংকখাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্কারে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে। খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না। সরকারের ওপর চাপ রয়েছে। যে সব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহেতুক নেয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪