ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইমরুল কায়েস

এবার অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস। তবে সব ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। খেলবেন না আর প্রথম শ্রেণির ক্রিকেটও। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।আজ বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি প্রোমো ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ব্যাটার।

ভিডিওতে ইমরুল কায়েস জানান, আগামী ১৬ নভেম্বর থেকে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন না তিনি।সকল ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করছি। যা আমার ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

অবশ্য লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের ২২ নভেম্বর ভারতের বিপক্ষে, ইডেন গার্ডেন্সে। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে।বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ৭৯৭ রান করেছেন এই ওপেনার। সব মিলিয়ে ক্যারিয়ারে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৩০।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইমরুল কায়েস

আপডেট সময় ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪