ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মাঠে ফিরে আবার ইনজুরিতে নেইমার

ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ার কি ইনজুরিতেই কেটে যাবে? এক বছরের বেশি সময় চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে খেলার মতো ফিট হননি। এমনকী জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচের একাদশেও তিনি নেই।

কিন্তু আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিল তারকা।গতকাতল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৫৮ মিনিটে নেইমারকে মাঠে নামানো হয়। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। একপর্যায়ে গোলের ভালো একটা সুযোগ পেয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই তার পায়ে টান লাগে। আধঘণ্টাও মাঠে থাকতে পারেননি। তাকে উঠে যেতে হয়।চোট পাওয়ার পর নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়। মুখে ছিল যন্ত্রণার ছাপ।

অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়ে যাওয়ায় চোট খুব একটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার সময় তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। ডাগ-আউটে গিয়ে রাগে মোজা এবং বুট ছুড়ে মারেন ৩২ বছর বয়সী তারকা।গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। সেই চোট লেগেছিল বাম পায়ে। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয়। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরেন। সেই ম্যাচের ৭৭ মিনিটে তিনি মাটে নেমেছিলেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাঠে ফিরে আবার ইনজুরিতে নেইমার

আপডেট সময় ১১:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪