ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মেসির গোল ছাড়াই মিয়ামির জয়

লিওনেল মেসি যেন স্বপ্নের ফর্মে। জাতীয় দল আর ক্লাব-টানা দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। ফলে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে সবার চোখ ছিল আর্জেন্টাইন অধিনায়কের ওপর। এবার অবশ্য গোল পাননি মেসি।তবে দলের সেরা তারকার গোল ছাড়াই জিতেছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মিয়ামির জয় ২-১ গোলে।

এতে করে এমএলএসে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেসির দল।দাপট দেখিয়ে খেলা ম্যাচের দ্বিতীয় মিনিটেই লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মিয়ামি। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট কোনোরকমে ঠেকান আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান। ২৬ মিনিটে আবারও দুর্দান্ত সেভ করে মেসিকে গোলবঞ্চিত করেন তিনি।৩৯ মিনিটে সাবা লবঝানিজের গোলে সমতা ফেরায় আটালান্টা। বিরতির পর জয়ের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে মিয়ামি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি।তবে ৬০ মিনিটে জর্দি আলবার গোল আসে মেসির সহায়তায়ই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেসির গোল ছাড়াই মিয়ামির জয়

আপডেট সময় ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪