ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

স্টিগলালকে ১-০ গোলে হারায় রোনালদোর ক্লাব আল-নাসর

একের পর এক আক্রমণ শানিয়েও মিলছিল না জালের দেখা। শেষ দিকে দারুণ হেডে ব্যবধান গড়ে দিলেন আইমারিক লাপোর্তে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ল আল-নাসর।

দুবাইয়ের আল-রাশিদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে স্বাগতিক স্টিগলালকে ১-০ গোলে হারায় আল-নাসর। গোলের অনেকগুলো সুযোগ পেলেও জালের দেখা পাননি দলটির তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো।তবে ম্যাচের ৮১তম মিনিটে হওয়া একমাত্র গোলে ছিল তার পরোক্ষ অবদান। কর্নার কিক থেকে আসা বলে নেওয়া তার হেড লাফিয়ে ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে কাছ থেকে হেডে ব্যবধান গড়ে দেন লপোর্তে।ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে একের পর এক সুযোগ তৈরি করেছে আল-নাসর। তাদের নেওয়া ১৮টি শটের ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে কেবল ৭ শটের একটি লক্ষ্যে রাখতে পারে স্টিগলাল।৩ রাউন্ড শেষে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১২ দলের তালিকায় চারে আল-নাসর। শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমার জুনিয়রের দল আল-হিলাল।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টিগলালকে ১-০ গোলে হারায় রোনালদোর ক্লাব আল-নাসর

আপডেট সময় ০১:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪