ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইউরোপজুড়ে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে শনিবার বেশ কয়েকটি ইউরোপীয় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বৃহৎ নগরী স্টকহোম, প্যারিস এবং বার্লিনে শত শত জনতা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।স্টকহোমে বিক্ষোভকারীরা ওডেনপ্লানে জড়ো হয়েছিল, সেখানে তারা ‘হত্যাকারী ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ এবং ‘অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতি কর্যকর কর’ বলে স্লোগান দিতে থাকেন এবং সুইডিশ পার্লামেন্টের দিকে বিক্ষোভ মিছিলটি যেতে থাকে।

খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।সুইডিশ কর্মী কাজসা একিস একম্যান বলেছেন, চলমান সহিংসতা গণহত্যায় রূপ নিয়েছে, ইসরায়েলের এই মানরতার বিরুদ্ধে অপরাধে চুপ থেকে পশ্চিমারা সমর্থন যোগাচ্ছে।ফ্রান্সের রাজধানী প্যারিসেও ফিলিস্তিন ও লেবাননের সমর্থকরা ফন্টেইন দেস ইনোসেন্টের কাছে বিক্ষোভকারীরা সমবেত হয়ে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান এবং ফরাসি সরকারকে তেলআবিবের প্রতি সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ছবি সম্বলিত ব্যানার প্রদর্শন করে এবং ইসরাইলের প্রতি সমর্থনের জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেন।একইভাবে জার্মানির বার্লিনে প্রায় ২০০০ বিক্ষোভকারী ইনসব্রুক স্কয়ার থেকে স্টেগ্লিটজ মেট্রো স্টেশন পর্যন্ত মিছিল করেন এবং ‘গণহত্যার অর্থায়ন বন্ধ করুন’ ও ‘ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করুন’ বলে স্লোগান দিয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানান।বিক্ষোভ চলাকালে সামান্য সংঘর্ষের ঘটনাও ঘটে পুলিশের সঙ্গে, এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ অল্প সময়ের জন্য আটক করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইউরোপজুড়ে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪