ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে (৬৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (১২ অক্টোবর) রাতে বাবা সিদ্দিকির ছেলে পূর্ব বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের কাছে বন্দুকধারীরা ছয়টি গুলি চালায়। এরমধ্যে চারটি গুলি লাগে ৬৬ বছর বয়সি সাবেক এই মন্ত্রীকে। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

সূত্র জানিয়েছে, বাবা সিদ্দিকিকে চারটি গুলি লেগেছে এবং তার একজন সহযোগীও বন্দুকের গুলিতে আহত হয়েছেন।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, হাসপাতালের পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েছি তিনি (সিদ্দিকি) মারা গেছেন।তিনি আরও বলেন, ‘দুজনকে আটক করা হয়েছে। একজন উত্তরপ্রদেশের এবং একজন হরিয়ানার। আর একজন পলাতক। আমি পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪