ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হিজবুল্লাহ ১ ঘন্টায় ১০০ রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলে

লেবানন থেকে মাত্র এক ঘণ্টায় উত্তর ইসরায়েলে একশ রকেট ছুড়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আলজাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ আপডেটে বলেছে, লেবানন থেকে প্রথম ধাপে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি মাটিতে পড়া রকেট শনাক্ত করা হয়েছে। কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত হেনেছে।দ্বিতীয় ধাপে আরও ২০টি রকেট ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে কয়েকটি প্রতিহত করার দাবি করে তারা।হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আলজাজিরার কাছে কোন তথ্য নেই।

লেবানন থেকে একশ রকেট ছোড়া হয়েছে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দেওয়ার পর আরেকটি বিবৃতি দেয় হিজবুল্লাহ। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।ইরানপন্থী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণ করেছে হিজবুল্লাহ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হিজবুল্লাহ ১ ঘন্টায় ১০০ রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলে

আপডেট সময় ১২:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪