ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেপালে ৭৭০০ মিটার উঁচু পর্বত থেকে পড়ে নেপালে ৫ রুশ পর্বতারোহী নিহত

নেপালে পর্বতারোহণকালে পাঁচ রুশ পর্বতারোহী নিহত হয়েছেন। দেশটির এক পর্যটন কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। দলটি বিশ্বের সপ্তম উচ্চতম পর্বত ধৌলাগিরির চূড়ায় ওঠার প্রচেষ্টার সময় দুই দিন আগে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা রাকেশ গুরুং জানিয়েছেন, স্থানীয় সময় গত রবিবার (৬ অক্টোবর) রাতে ২৬ হাজার ৭৯৫ ফুট উঁচু হিমালয় পর্বতের শীর্ষে ওঠার সময় দলটি নিখোঁজ হয়েছিল।পরে হেলিকপ্টার ব্যবহার করে একটি উদ্ধারকারী দল পাঁচটি মৃতদেহ আবিষ্কার করে। তারা সাত হাজার ৭০০ মিটার ওপর থেকে পড়ে গিয়েছিল।তিনি আরো জানান, শীর্ষে ওঠার প্রচেষ্টা বাদ দেওয়া একজন পর্বতারোহীকে উদ্ধার করে রাজধানী কাঠমাণ্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ নেপালে শরৎকালের পর্বতারোহণ মৌসুমে হিমালয়ে ভ্রমণ করে।বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত এবং পর্বতারোহী পর্যটকদের আগমন দেশটির আয়ের একটি বড় উৎস। তবে পর্বতারোহণ শিল্পের দ্রুত বৃদ্ধির কারণে তীব্র প্রতিযোগিতার পাশাপাশি নিরাপত্তা নিয়ে কিছু কম্পানির ক্ষেত্রে শৈথিল্যের আশঙ্কা তৈরি হয়েছে।ধৌলাগিরি চূড়াটি প্রথম ১৯৬০ সালে একটি সুইস-অস্ট্রিয়ান দল আরোহণ করে এবং তার পর থেকে শত শত মানুষ এটি সফলভাবে আরোহণ করেছে।

সূত্র : এএফপি

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেপালে ৭৭০০ মিটার উঁচু পর্বত থেকে পড়ে নেপালে ৫ রুশ পর্বতারোহী নিহত

আপডেট সময় ০৫:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪