ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মেসির ক্লাব ইন্টার মায়ামির সামনে আরেকটি রেকর্ডের হাতছানি

এক ম্যাচ আগেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম সাপোর্টারস শিল্ড শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। এবার তার দল আরও এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। টরন্টো এফসিকে ১-০ গোলে হারানোর পর এমএলএসের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার পথে মায়ামি।

এমএলএসে আর এক ম্যাচ বাকি মেসির মায়ামির। যেখানে লিগের ইতিহাসে রেকর্ড পয়েন্ট ছুঁতে মায়ামির চায় ২ পয়েন্ট। অর্থাৎ রেকর্ড গড়তে শেষ ম্যাচে জিততে হবে মায়ামিকে। আর তা হলে তিন পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকতে পারবে তারা। আর সেটি করতে শেষ ম্যাচে নিউ ইংল্যান্ডকে হারাতে হবে মায়ামির।এমএলএসের সর্বোচ্চ পয়েন্ট রেকর্ডটাও আবার নিউ ইংল্যান্ডের। ২০২১ সালে এই রেকর্ড গড়েছিল তারা। এবার তাদের বিপক্ষেই রেকর্ড গড়ার হাতছানি মেসির দলের। তার আগে অবশ্য টরন্টোকে হারিয়ে কাজটা সহজ করে রেখেছে মায়ামি।

রোববারের ম্যাচে টরন্টো এফসির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে মায়ামি। এই জয়ে মায়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১। আগেই প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করা মায়ামি অবশ্য আজ মেসির ওপর নির্ভর করে জেতেনি। ম্যাচের ৬১ মিনিটে মাঠে নামেন মেসি। এরপর অতিরিক্ত যোগ করা সময়ে লুইস সুয়ারেজের দুর্দান্ত ক্রস ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ ভলিতে জালে জড়ান কাম্পানা। মায়ামিকে নিয়ে যান রেকর্ডের দ্বারপ্রান্তে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেসির ক্লাব ইন্টার মায়ামির সামনে আরেকটি রেকর্ডের হাতছানি

আপডেট সময় ১২:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪