ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হিজবুল্লাহর মিসাইলে ইসরায়েলের হাইফা শহর লণ্ডভণ্ড

ইসরায়েলের হাইফা শহর পর্যটকদের পছন্দের তালিকায় অন্যতম। সেখানে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম হয়ে থাকে। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি পরিত্যক্ত নগর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, সুন্দর শহর এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তুপ। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। হিজবুল্লাহর পাশাপাশি সেখানে ড্রোন হামলা চালায় ইরাকের প্রতিরোধ যোদ্ধা। রকেট হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও।হামাসের সঙ্গে গত বছরের ৭ অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এক বছরের মধ্যেই তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ায়। এর জেরে সম্প্রতি ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা এখন বিরানভূমিতে পরিণত হয়েছে।পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা শলম হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেন, ‘পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান। কিন্তু এখন কোথাও কেউ নেই। পুরো খালি।’ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র ৫-৭ কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। তিনি বলেন, সেখানে এখন ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হিজবুল্লাহর মিসাইলে ইসরায়েলের হাইফা শহর লণ্ডভণ্ড

আপডেট সময় ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪