ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

জয় দিয়ে শুরু মেয়েদের বিশ্বকাপ যাএা

ঢাকা ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলে যান, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই।’ কথা রেখেছেন তিনি। নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। গতকাল শারজাহয় অনুষ্ঠিত ম্যাচে নিগাররা ১৬ রানে জয় পেয়েছেন।

এ জয়ে দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটেছে। ১০ বছর পর টি-২০ বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে শেষবার আয়ারল্যান্ডকে হারিয়েছিল। মাঝে চার বিশ্বকাপের সবকটিতে হেরেছে। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১০০তম টি-২০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১১৯। ব্যাট হাতে তেমন কেউ সুবিধা করতে পারেননি।

সোবহানা ৩৮ বলে সর্বোচ্চ ৩৬, সাথী ৩২ বলে ২৯ রান করেন। নিগার করেন ১৮ বলে ১৮ রান। ১২০ রান টার্গেট আহামরি কিছু নয়। অনেকেই শঙ্কায় ছিলেন ম্যাচ বাংলাদেশ জিতবে কি না। স্কটল্যান্ড পারেনি। নির্ধারিত ওভারে ১০৩ রান সংগ্রহ করে তারা ৭ উইকেট হারিয়ে। সারাহ ব্লাইট অপরাজিত ৪৯ রান করেন। রিতুমনি ১২ রানে ২ এবং মারুফা ১৭, নাহিদা ১৯, রাবেতা ১৯ রানে ১টি করে উইকেট পান।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয় দিয়ে শুরু মেয়েদের বিশ্বকাপ যাএা

আপডেট সময় ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪