ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।মফিজ উদ্দিন(৬৪) দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলির ছেলে।দামুড়হুদা থানার ওসি আলমগির কবির বলেন, মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালসারি গ্রামের ফসলের মাঠে যাচ্ছিল।

পথিমধ্য তালসারি মোড়ে পৌছালে দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

আপডেট সময় ০২:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪