ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঢাকা থেকে নিখোঁজ যুবতীকে ১৫ বছর পরে পাওয়া গেছে গুয়াহাটিতে

ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে ১৫ বছর আগে নিখোঁজ হন মুক্তা বেগম ওরফে ঝরনা বেগম (৩৭)। এত বছর পর ভারতের গোয়াহাটিতে এক বন্দিশিবিরে তার সন্ধান মিলেছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনতে আসাম ও বাংলাদেশ সরকারের দ্বারস্থ হয়েছেন তার পরিবারের সদস্যরা।

এক্ষেত্রে তারা প্রয়োজনীয় ডকুমেন্টও জমা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।  ঝরনা বেগম ২০০৮ সালে মোহাম্মদপুরের বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর সারাদেশে অনুসন্ধান করে তাকে পাননি পিতা আবদুল আলি ফারাজি। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। এরপর তার মা অনুসন্ধান বন্ধ করে দেন। বাংলাদেশি একজন জনহিতৈষী কয়েক মাস আগে মুক্তা নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। তিনি কলকাতার একজন অপেশাদার রেডিও অপারেটরের সংস্পর্শে আসেন।

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা আমবারিশ নাগ বিশ্বাস বলেন, আমাদের কাছে ছিল ঝরনা বেগমের একটি ছবি এবং পরিচয়পত্র। তা নিয়ে আমাদের নেটওয়ার্ককে এলার্ট করা হয়। কয়েকদিন আগে আমরা গুয়াহাটি থেকে নিশ্চয়তা পাই। বলা হয়, অবৈধ অভিবাসীদের একটি বন্দিশিবিরে সন্ধান পাওয়া গেছে মুক্তা বেগম বা ঝরনা বেগমের।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঢাকা থেকে নিখোঁজ যুবতীকে ১৫ বছর পরে পাওয়া গেছে গুয়াহাটিতে

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩