ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হৃদরোগে মাঠেই মারা গেলেন ঘানার ফুটবলার

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অনেকে পরে সুস্থ হয়ে উঠলেও ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা সে পথে হাঁটতে পারলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেছেন ২৮ বছর বয়সী ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এক বিবৃতিতে এএফএল জানিয়েছে, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’ ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে। যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে।’ ডুয়ামেনার মাঠে অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রথম নয়। এর আগে ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি।

তবে সে যাত্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তখন তাঁর হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল।
তবে ডুয়ামেনা এবার আর ফেরার সুযোগ দিলেন না। গত শনিবার আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তাঁর ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি।

তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হৃদরোগে মাঠেই মারা গেলেন ঘানার ফুটবলার

আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩