ফিলিস্থিনে ইসরাইলী বর্বর হামলায় ২২ সাংবাদিক সহ নীরিহ মানুষ হত্যা বন্ধের দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে সাংবাদিকরা ।
ভিওবুধবার সকাল ১১ টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশন এ মানব বন্ধনের আয়োজন করে । এতে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেয় ।
সংগঠনের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সময় টিভির স্টাফ রিপোর্টার এম রকি, ডিএম ফজলে রাব্বি, মাহমুদুন্নবী বেলাল, সুলতান মাহমুদ, আপেল মাহমুদ,ফজলে মাহমুদ চাঁদ প্রমুখ । বক্তারা গাঁজায় পেশাগত কাজে ইসরাইলী বাহিনী সাংবাদিকদের হত্যার নিন্দা জানায় । এ ছাড়া বোমা মেরে নীরিহ মানুষ কে হত্যা অবিলম্বে বন্ধের দাবী করেন । 
স্টাফ রিপোর্টার নওগাঁ: 











