ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

চেলসির সঙ্গে আর্সেনালের নাটকীয় ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগের অবস্থা আগের মতো আর নাই। একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসির আধিপত্য ছিল। কিন্তু ম্যানচেস্টার সিটির দাপটে এসব দল এখন সাধারণ মানে পরিণত হয়েছে। তবে এবার শুরু থেকেই ম্যানসিটিকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে আর্সেনাল। গত রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দলটি।

অ্যাওয়ে ম্যাচে নাটকীয় ড্র করেছে আর্সেনাল। ০-২ গোলে পিছিয়ে পড়ে যখন হারের শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছিল তখন নাটকীয়ভাবে ম্যাচে ফেরে গানাররা। সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে মূল্যবান পয়েন্ট অর্জন করে।

এই ড্র-র ফলে আর্সেনাল এবারের লিগে এখনো পর্যন্ত অপরাজিত থাকার র্কীতি ধরে রাখলো। ম্যানচেস্টার সিটি দুই ম্যাচে হেরেছে, সেখানে আর্সেনাল এখনো অপরাজিত। তবে দুই দলের পয়েন্ট সমান। গোল পার্থক্যে ম্যানসিটি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ম্যাচের ১৫তম মিনিটে কোল পালমের পেনাল্টি গোল থেকে এগিয়ে যায়। বিরতির শুরুতেই মাইখাইলোর গোলে ব্যবধান দ্বিগুন করে তারা। কিন্তু ৭৭ ও ৮৪ মিনিটে ডেকলান রাইস ও লিওনাদ্রো ট্রোসার্ড গোল করে চেলসি সমর্থকদের মুখের হাসি কেড়ে নেয়

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চেলসির সঙ্গে আর্সেনালের নাটকীয় ড্র

আপডেট সময় ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩