ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা থেকে মাইক্রোবাস টি সিলেট যাচ্ছিল

নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে আরও ১ জন মারা যান।

আহত বাকি ৪ জনকে আশঙ্কাজনব অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুবায়দুল (৩০)। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস

আপডেট সময় ০৮:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481