ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচনের ফলাফল

নিজস্ব প্রতিবেদক:দেশের ৫৭ জেলায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ইতোমধ্যে বেশ কিছু জেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। দেখে নিন কিছু জেলা পরিষদ নির্বাচনের ফলাফল-

খুলনা: খুলনায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ। মোটরসাইকেল প্রতীক নিয়ে শেখ হারুনুর রশীদ পেয়েছেন ৫৩৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট।

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আকতার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত ২৬ সেপ্টেম্বর তাকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

যশোর: যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৩।

পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখ চশমা প্রতীকে ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট। এ ছাড়া চেয়ারম্যান পদে অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৯০ ভোট।

কক্সবাজার: কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯৫ ভোট।

অপর দুই প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার তালগাছ প্রতীকে ১ ভোট এবং মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়ুয়া প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৯ ভোট।

নেত্রকোনা: নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সজল। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৯৩৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত আসমা সুলতানা আশরাফ প্রজাপতি প্রতীকে ভোট পেয়েছেন ২১৯টি। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মো. সাহিদ খান জ্যোতি ভোট পেয়েছেন ৪৫টি।

মাদারীপুর: মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতীকে ২ হাজার ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ণ রক্ষিত মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট। তার নিকটতম প্রার্থী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু পেয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৯ ভোট।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহিউদ্দিন আনারস প্রতীকে ৪৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেএম ফজলুল হক রিপন চশমা প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।

নীলফামারী: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

জামালপুর: জামালপুর জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. বাকি বিল্লাহ।

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৫৪৫ ভোট।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।

ট্যাগস

জেলা পরিষদ নির্বাচনের ফলাফল

আপডেট সময় ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২