ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কাজে ফিরেছেন হবিগঞ্জের ২৪ চা বাগানে শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি : মজুরি সমস্যা সমাধানের পর কাজে ফিরেছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানে শ্রমিকরা। সোমবার (২৯ আগস্ট) ভোর থেকে দলে দলে চা বাগানে আসতে শুরু করেন তারা। এতে করে প্রাণচঞ্চল হয়ে উঠেছে চা বাগানগুলো।

সরেজমিনে দেখা যায়, মজুরি বাড়ায় শ্রমিকদের মাঝে আনন্দ বিরাজ করছে। বাগানে উৎসাহ নিয়ে কাজ করছেন তারা। সকাল থেকে দারাগাঁও, রশিদপুর, চান্দপুর, ফয়জাবাদসহ জেলার সবগুলো বাগানে কাজ শুরু করেন তারা। এর আগে এতো দিন কাজ ছাড়া থাকেননি শ্রমিকরা। আন্দোলন চলাকালে কাজে না থাকলেও মন পড়েছিল বাগানে।

চা শ্রমিক দাসিয়া দাস বলেন, এখন পাতা তুলতে পেরে আমাদের ভালো লাগছে। এতদিন ঘরে থেকে আমাদের ভালো লাগেনি। অনেক কষ্ট হয়েছে।

বিজয়া কর্মকার নামের আরেক শ্রমিক বলেন, কাজ বন্ধ থাকলে কী ভালো লাগে? আজ আমরা কাজে আছি আমাদের ভালো লাগছে। প্রধানমন্ত্রী আমাদের মজুরি বাড়িয়ে দেওয়ায় তাকে ধন্যবাদ।

ফয়জাবাদ চা বাগানের পঞ্চায়েত সভাপতি দুলাল সাওতাল বলেন, টানা ১৯ দিন আন্দোলন করে আজ কাজে যোগ দিয়েছি। আনন্দের সঙ্গে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা।

ওই বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, ইতোমধ্যে বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যেন একটু বেশি কাজ করিয়ে সে ক্ষতি পুষিয়ে নিতে পারি।

এর আগে দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। অবশেষে প্রধানমন্ত্রী তাদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলে সোমবার থেকে তারা পুরোদমে কাজে ফিরে যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কাজে ফিরেছেন হবিগঞ্জের ২৪ চা বাগানে শ্রমিকরা

আপডেট সময় ১০:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২