ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে বিধ্বস্ত স্কুলের সামনে ছবি তুলে ভাইরাল তরুণী

আন্তর্জাতিক ডেক্স : সংঘাত চলছে ইউক্রেনে। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির বহু স্কুল-কলেজ হামলায় ধ্বংস হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ রয়েছে। পরিস্থিতি কবে শান্ত হবে বা যুদ্ধ কবে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না।

স্নাতক শেষের দিনটি শিক্ষার্থীদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। অনেক দেশেই এই দিনটি প্রম নামে পরিচিত। কিন্তু এবার ইউক্রেনের শিক্ষার্থীদের অনেকেই বিশেষ এই দিনটি পালনের সুযোগ পাচ্ছেন না।

সে কারণেই দেশটির এক তরুণী নিজের বিধ্বস্ত স্কুলের সামনে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এর মাধ্যমে তিনি যেন দেশটির বর্তমান পরিস্থিতিই তুলে ধরলেন।

বোমা হামলায় বিধ্বস্ত স্কুলের সামনে বল গাউন পরা তার ওই ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রায় প্রতিদিনই সেখানে বোমা হামলার ঘটনা ঘটছে। বিশ্বজুড়ে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবারটিসের প্রধান ওলেকসান্দ্র মাতভিচুক সম্প্রতি ওই তরুণীর ছবিটি পোস্ট করেন। তিনি জানিয়েছেন, ওই তরুণী তার ভাতিজি।

তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, আন্না ইপিশেভা আমার ভাতিজি। এ বছর হাই স্কুল থেকে তার স্নাতক শেষ হওয়ার কথা ছিল। সে এবং তার বন্ধুরা নতুন পোশাক কিনেছিল এবং তারা এই দিনটির অপেক্ষায় ছিল।

কিন্তু এর মধ্যেই রুশ সেনারা আমাদের দেশে হামলা চালায়। আন্নার স্কুলে হামলা চালিয়েছে রুশ সেনারা এবং স্কুলটি ধ্বংস হয়ে গেছে। আজ সে তার বিধ্বস্ত স্কুলের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছে।

টুইটারে এই পোস্টে ইতোমধ্যেই ৪২ হাজার লাইক পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই পোস্টে কমেন্ট করেছেন।

এক ব্যবহারকারী লিখেছেন, যুদ্ধ থাকুক বা না থাকুক, ইউক্রেনের নারীরা সত্যিই খুব সুন্দর। অন্য একজন লিখেছেন, এই ছবি এটা প্রমাণ করছে যে, ইউক্রেনীয়রা কঠিন এবং অটুট মনোবলের অধিকারী। পুতিন কিভাবে এই লোকজনের বিরুদ্ধে জয়ী হবেন?

আরও এক ব্যবহারকারী লিখেছেন, সত্যিই অবিশ্বাস্য এক ছবি। ইউক্রেনীয়দের সাহসের তুলনা হয় না।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইউক্রেনে বিধ্বস্ত স্কুলের সামনে ছবি তুলে ভাইরাল তরুণী

আপডেট সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২