ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উষ্ণ আবহাওয়ায় কেন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়ে?

আন্তর্জাতিক ডেক্স : মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিনকে দিন বাড়ছেই। এসব হামলার পেছনে বিভিন্ন কারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত উষ্ণতা বৃদ্ধি।

উষ্ণ আবহাওয়ার কারণে সহিংসতা বেড়ে যাওয়ার কিছু ফ্যাক্টরও তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন পরিসংখ্যানের ডেটা থেকে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। সম্প্রতি বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

এ সপ্তাহে ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হন। সর্বশেষ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার বাইরে পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হন। এসব হামলার পেছনে কি কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ। উষ্ণ আবহাওয়ায় খুন বেড়ে যায় বলে পুলিশ দফতর আগে থেকেই বিষয়টি জানিয়ে আসছে। যদিও এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় এড়ানোর সুযোগ নেই।

কয়েক দশক ধরে ক্রিমিনোলজিস্টরা তাপমাত্রার সঙ্গে অপরাধ প্রবণতার সম্পর্ক বোঝার চেষ্টা করে আসছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা সেই ধারণাকে আরও স্পষ্ট করছে।

বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, কিছু প্রশ্নের বিশ্লেষণ সেই ধারণাকে আরও পরিষ্কার করবে।

‘খারাপ আবহাওয়ায় বন্দুক হামলার প্রবণতা কম’ বিষয়টি নিয়ে কথা বলার সময় হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্যনীতির অধ্যাপক ডেভিড হেমেনওয়ে বলেছেন, প্রথমত, আরও স্পষ্ট যে ‌‘আশেপাশে কেউ না থাকলে কাউকে গুলি করা কঠিন কাজ।’

দ্বিতীয়ত, আরও বিতর্কিত ধারণা হলো যে তাপের কারণে মানুষ বাইরে থাকতে উৎসাহিত হয় এবং দ্বন্দ্বকে উসকে দিতে পারে।

হেমেনওয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালির উত্তর-দক্ষিণের বিভাজন এবং সেই সঙ্গে স্ক্যান্ডিনেভিয়া ও দক্ষিণ ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে তাপ ও অপরাধ প্রবণতার উচ্চ হারের সম্পর্কের বিষয়ে আগ্রহী ছিলেন। ২০২০ সালে, তিনি তার সাবেক স্নাতক ছাত্র পল রিপিংয়ের নেতৃত্বে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে শিকাগো শহর পরীক্ষা করে ইনজুরি এপিডেমিওলজিতে একটি গবেষণাপত্র লেখেন।

এই গবেষণার তথ্য বিশ্লেষণের জন্য প্রতিদিন হামলার ঘটনার সংখ্যা পেতে শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনগুলো ব্যবহার করা হয় এবং দৈনিক উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি, ঐতিহাসিক গড় থেকে তাপমাত্রার পার্থক্য এবং বৃষ্টিপাতের ধরন ও পরিমাণের সঙ্গে সাদৃশ্য খোঁজা হয়।

তারা বিশ্লেষণ করে দেখেন যে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা সপ্তাহের দিনগুলোতে ৩৪ শতাংশ বেশি হামলার সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত ছিল এবং সপ্তাহান্তে বা ছুটির দিনে ৪২ শতাংশ বেশি হামলার ঘটনা ঘটেছে। তারা আরও দেখেছেন যে গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র ৩৩ দশমিক ৮ শতাংশ বেশি গামলার সংখ্যার হারের সঙ্গে সম্পর্কযুক্ত।

তিনি আরও একটি তথ্য দেন যে, শুধু তাপই গুরুত্বপূর্ণ নয়, আপেক্ষিক তাপ, যেমন শীতকালে, সেই দিনগুলোতে আরও বেশি হামলা হত, যেখানে গ্রীষ্মে গরম না হলেও শীতের জন্য সেটি উষ্ণ ছিল।’

ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের লেয়া শিনাসির নেতৃত্বে এবং ২০১৭ সালে জার্নাল অব আরবান হেলথ-এ প্রকাশিত আরেকটি গবেষণাপত্রে ফিলাডেলফিয়ার সহিংস অপরাধ নিয়ে তথ্য বিশ্লেষণ করে। এই গবেষক বলেন, আমি ফিলাডেলফিয়ায় থাকি। আমার মনে আছে খুব গরমের দিনে অফিস থেকে বাসায় বাইক চালিয়ে যাওয়ার সময় প্রত্যেককে কতটা খামখেয়ালী মনে হচ্ছিল।

শীতল মাসগুলোতে আরামদায়ক দিনগুলোর মধ্যে বৈপরীত্যটি সবচেয়ে আকর্ষণীয় ছিল, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত, বিশেষ করে সেই মাসের ঠান্ডা দিনের তুলনায়। সেই সময়ের মধ্যে যখন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, তখন সহিংস অপরাধের দৈনিক হার ৬ ডিগ্রির দিনের তুলনায় ১৬ শতাংশ বেশি ছিল।

হেমেনওয়ে ধারণা করেন যে, এ বিষয়ের দুটি প্রধান অনুমান- যে বেশি লোকের বাইরে থাকা শত্রুতামূলক মিথস্ক্রিয়াগুলো আরও উন্মুক্ত করে এবং সেই তাপ নিজেই মানুষকে আরও আক্রমণাত্মক করে তোলে, এটি সত্য হতে পারে।

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক ৩৯৩ মিলিয়ন বন্দুকের প্রচলন ছিল। যেখানে অনেক রাজ্য বিধিনিষেধ কঠোর করার পরিবর্তে সহজ করার পথে সরে গেছে। এটিও একটি বড় কারণ হতে পারে।

কিন্তু আবহাওয়ার সঙ্গে সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে নীতিগত ব্যবস্থা থাকতে হবে। উদাহরণস্বরূপ, গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে অল্পবয়সীদের রাস্তা থেকে দূরে রাখার জন্য আরও কার্যক্রম খুঁজে বের করা এবং পূর্বাভাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো। হেমেনওয়ে বলেন, এটি একটি ক্ষতি কমানোর মতো ব্যবস্থা।

তিনি আরও বলেন, তবে এটি বন্দুকের সমস্যা না হলেও, আমি সন্দেহ করি যে আমাদের কাছে মারামারি এবং হামলার প্রমাণ থাকলে আমরা একই জিনিস খুঁজে পেতাম। বন্দুক যা করে তা হলো শত্রুতাপূর্ণ মিথস্ক্রিয়াকে আরও সহিংস করে তোলে।

সূত্র: এএফপি, এনডিটিভি

ট্যাগস

সর্বাধিক পঠিত

উষ্ণ আবহাওয়ায় কেন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়ে?

আপডেট সময় ০১:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২