আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে অস্ত্র আসার বিষয়টি নিয়ে ভালো খবরের আশা করছেন।
শনিবার ইউক্রেনের স্থানীয় সময় রাতে এমন কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, আমরা প্রতিদিন সেই সময়টার কাছে যাচ্ছি যখন আমাদের সেনারা দখলদারদেরকে (রুশ সেনাদের) কৌশলগত ও অস্ত্রের দিক দিয়ে ছাড়িয়ে যাবে।
প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, অবশ্যই অনেক কিছু নির্ভর করে আমাদের মিত্রদের ওপর। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ায় মিত্রদের ইচ্ছার ওপর সব কিছু নির্ভর করে। আর ইতিমধ্যেই মধ্যেই সামনে সপ্তাহে আমি ভালো খবরের আশা করছি।
এদিকে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে দোনবাস এবং খারকিভ প্রদেশের পরিস্থিতি ‘খুব কঠিন’।
‘আমি ইউক্রেনিয়ান’ লেখা সংবলিত একটি টি-শার্ট পড়ে জেলেনস্কি জানান, রুশ সেনারা সেভেরোদোনেৎস্ক, লাইশিচান্সক, বাখমুত এবং পোপসানায় অবস্থান করছে।
তিনি বলেন, আমি বিশ্ববাসীকে মনে করিয়ে দেব রাশিয়াকে যেন অফিসিয়ালি একটি সন্ত্রাসী দেশ ও সন্ত্রাসবাদের মদদ দাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















