ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধ্বংসাবশেষ মিলল নেপালে হারিয়ে যাওয়া বিমানের

আন্তর্জাতিক ডেক্স : অবশেষে খোঁজ মিলল নেপালের আকাশ থেকে উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের। ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি।

মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৪ জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কয়েকজন ছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ধ্বংসাবশেষ মিলল নেপালে হারিয়ে যাওয়া বিমানের

আপডেট সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২