ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানকে বাঁচাতে চলন্ত গাড়ির সামনে মায়ের ঝাঁপ

আন্তর্জাতিক ডেক্স : সন্তানের জন্য বাবা-মায়ের ভালোবাসা বরাবরই অগাধ-অকৃত্রিম ও শর্তহীন। কোনো বাবা-মাই সন্তানের বিপদে বসে থাকতে পারেন না।

যে কোনো কঠিন পরিস্থিতিতে ধরতে পারেন জীবনবাজি। সম্প্রতি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন এক ভালোবাসার নজির।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশেই শিশুরা বল নিয়ে খেলছে। হঠাৎ পাশ থেকে তিন বছর বয়সী একটি শিশু দৌড় দিয়ে রাস্তার দিকে চলে যায়। এমন অবস্থায় বিপরীত দিক থেকে গাড়ি আসতে দেখে সন্তানকে বাঁচাতে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েন মা।

এরপর গাড়ির চালক হঠাৎ ব্রেক করলে সন্তানকে কোলে নিয়ে ফিরে আসেন তিনি।টিআরটির ১৮ মে ভিডিওটি পোস্ট করে জানায়, ঘটনাটি ব্রাজিলে ঘটেছে।

ভিডিওটি দেখে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা আবেগে আপ্লুত হয়েছেন। প্রকাশ করেছেন ভালোবাসা। একজন ব্যবহারকারী বলেন, মায়ের ভালোবাসা শর্তহীন। অন্য একজন বলেন, মা হচ্ছেন প্রকৃত যোদ্ধা।

একজন বলেন, মায়ের ভালোবাসা বা শক্তি অন্য কারো সঙ্গে মেলে না। অন্যদিকে শিশুদের ছোটাছুটি করার স্বভাবকেও উল্লেখ করেছেন অনেকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সন্তানকে বাঁচাতে চলন্ত গাড়ির সামনে মায়ের ঝাঁপ

আপডেট সময় ০১:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২