ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালে কালবৈশাখী ঝড়ে ‘ব্ল্যাক আউট’ দিল্লি

আন্তর্জাতিক ডেক্স : ভারতে দিল্লিবাসীর সকালে ঘুম ভাঙল প্রবল কালবৈশাখী ঝড়ে। ৯০ কিলোমিটার বেগে সেই ঝড়ে মুহূর্তেই ‘ব্ল্যাক আউট’ হয়ে যায় রাজধানী জুড়ে। ব্যাহত হয় বিমান চলাচলও।

পরে রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৫টা থেকেই শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। প্রায় ১ ঘণ্টা পর সাড়ে ৬টায় আবহাওয়া অফিস জানিয়ে দেয়, দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও ২ ঘণ্টা চলতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে।

গত কয়েক দিন ধরেই তীব্র গরমের দাবদাহে পুড়ছিল দিল্লি। এর মধ্যে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের উষ্ণতম শহর চুরুকেও ছাড়িয়ে গিয়েছিল। ৪৯ ডিগ্রি ছারিয়েছিল দিল্লির তাপমাত্রা। সোমবারের ঝড়বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি দিলেও অন্য ভোগান্তির মুখে পড়েছেন দিল্লির বাসিন্দারা।

সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বহু বিমান উড়তে না পারায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়।

টুইট করে এ কথা জানায় দিল্লি বিমানবন্দর। পরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো বিমানসংস্থাগুলিকেও দেখা যায় খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচল ব্যাহত হওয়ার কথা টুইট করে জানাতে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাতসকালে কালবৈশাখী ঝড়ে ‘ব্ল্যাক আউট’ দিল্লি

আপডেট সময় ১১:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২