ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গিয়েই চরকায় সুতা কাটলেন জনসন

আন্তর্জাতিক ডেক্স : ভারতে দুই দিনের সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারত সফরের প্রথম দিনেই গুজরাটে গেছেন তিনি। গান্ধীর জন্মভূমিতে পা রেখেই ভারতের জাতির জনকের প্রতি নিজের শ্রদ্ধার কথা ব্যক্ত করেন।

তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে চরকায় সুতা কাটলেন। পাশাপাশি ‘ভিসিটরস বুকে’ বিশেষ বার্তাও লিখলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বরিস জনসন ভিসিটরস বুকে লিখেছেন, এই অসাধারণ মানুষটির আশ্রমে আসা একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয়। পাশাপাশি তিনি কীভাবে বিশ্বকে উন্নত করার জন্য সত্য ও অহিংসার সহজ নীতিগুলোকে সংগঠিত করেছিলেন তা বুঝতে পারার জন্য অবশ্যই এই আশ্রমে আসা উচিত।

বরিস জনসন বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে এসে পৌঁছান। তাকে সেখানে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। তাকে স্বাগত জানাতে রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্মানে বিমানবন্দরে ঐতিহ্যবাহী গুজরাটি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বিমানবন্দর থেকে শহরের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। যাওয়ার পথে চার কিলোমিটার পথের দুই ধারে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অনেক মানুষ। সেখানেও রাস্তার ধারে ৪০টি মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আজ গুজরাটে দিনব্যাপী কর্মসূচি রয়েছে তার। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এরপর তিনি পঞ্চমহল জেলার হালোলের কাছে ব্রিটিশ নির্মাণ সরঞ্জাম উত্পাদনকারী সংস্থা জেসিবির একটি কারখানায় যাবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এররপর গান্ধীনগরের গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করবেন। এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গড়ে উঠছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতে গিয়েই চরকায় সুতা কাটলেন জনসন

আপডেট সময় ০১:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২