ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার রেল সেতু বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেক্স : বিধ্বস্ত সেতুর প্রকাশিত ছবিতে দেখা গেছে, রেললাইনের অনেকটাই উপড়ে গেছে। সম্ভাব্য কারণ হিসেবে বিস্ফোরণকে দায়ী করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় গভর্নর ও সংবাদমাধ্যমে বিধ্বস্তের ছবি ও খবর প্রকাশিত হয়েছে।

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রুশ রেলওয়ে সেতু ভেঙে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা ঘটনাটিকে সম্ভাব্য নাশকতা হিসেবে বর্ণনা করেছেন। পূর্ব ইউক্রেনে একটি বড় আক্রমণের ক্ষেত্রে, রাশিয়াকে সৈন্য ও সরবরাহ পরিবহনের জন্য রেলপথের ওপর নির্ভর করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকোভ এক অনলাইন বিবৃতিতে বলেছেন, শুধু রেল লাইন ধ্বংস হয়েছে। কারণ সম্পর্কে পরে বিস্তারিত জানাবো।

এই ঘটনা এমন সময় ঘটলো যখন রাশিয়া পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন বাড়াচ্ছে। সীমান্ত অঞ্চলে সামরিক চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং শহরের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান বলছে, এতে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক মনোযোগ কেন্দ্রীভূত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রেল সেতুতে হামলায় সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেনি ইউক্রেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে রাশিয়ার ভারী সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান ডনবাস এলাকায় পরিবহন করার বিলম্বিত হবে। আক্রমণের জন্য এসব সরঞ্জাম প্রয়োজনীয়।

রেল সেতুটি সীমান্ত থেকে মাত্র চার মাইল ভেতরে। ডনবাসের কাছাকাছি ইজিউম শহরের কাছাকাছি এলাকা পর্যন্ত রেললাইনটি বিস্তৃত।

ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক করে বলছেন, রাশিয়া হয়ত হামলার নাটক সাজাতে পারে। যাতে করে নতুন আক্রমণের ন্যায্যতা দেওয়া যায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইউক্রেন সীমান্তে রাশিয়ার রেল সেতু বিধ্বস্ত

আপডেট সময় ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২