ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খান্দার স্টেডিয়াম গেট এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে শোয়েব মাহামুদ (৪৫)। পলাশ নওগাঁ মহাদেবপুরে এলজিডি অফিসে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও শোয়েব বগুড়া শহরের রানা প্লাজায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, পলাশ ও শোয়েব একে অপরের বন্ধু। সম্প্রতি মহাদেবপুর থেকে পলাশের অন্য জায়গায় পোস্টিং হয়েছে। এজন্য তিনি শোয়েবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পোরশা এলাকায় এলজিডি অফিসে তার আনুষঙ্গিক কাজ মেটাতে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই শোয়েব মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই নাসির উদ্দিন আরও বলেন, ঘাতক ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে এখনো ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

আপডেট সময় ০১:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২