ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও তার সহকারীর প্রাণ গেছে।

শনিবার রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান।

নিহতরা হলেন-পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে চালকের সহকারী মুবারক হোসেন (২০) ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “রাতে যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। পথে বড়দাহ পুরাতন ব্রিজের উপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

“খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।”ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখ নামের আরও এজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

আপডেট সময় ০১:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬