ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন। বুধবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এরআগে অস্ট্রেলিয়ার কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট রবার্ট দেশটির পার্লামেন্টকে বিষয়টি নিশ্চিত করেন। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন জেলেনস্কি।

এর আগে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইসরায়েল ও জাপানের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তিনি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রুশ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে প্রায় ৬৫ মিলিয়ন ডলার মূল্যের জরুরি মানবিক সহায়তা সরবরাহ করেছে অস্ট্রেলিয়া। এছাড়া ৯১ মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জামের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ট্যাগস

আজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

আপডেট সময় ০৪:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২