ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নেত্ররকানা প্রতিনিধি : নেত্রকোনায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন তরিকুল ইসলাম (৫৫)। তিনি কলমাকান্দার সুনই গ্রামের আবদুল আজিজের ছেলে এবং পেশায় ডিম ব্যবসায়ী ছিলেন। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম শুক্রবার দুপুরে নিজ এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে ডিম নিয়ে ঢাকায় যান। সেখানে বিক্রি শেষে শনিবার বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে আটটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তরিকুল ও অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। স্থানীয়রা চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২