আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেন-রাশিয়ার সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিনে খবর পাওয়া গেছে, রাশিয়ান সেনাদের সমর্থনে এবার মাঠে নামছে বেলারুশের নিরাপত্তা বাহিনীও। কয়েক ঘণ্টার মধ্যে তারাও যুদ্ধে অংশ নিতে পারে বলে কিয়েভ ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও সেখানে এ তথ্যের সূত্র সম্পর্কে কিছু বলা হয়নি।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাও ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইউক্রেন সেনাদের সঙ্গে লড়াই করতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বেলারুশও। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন এটি খুব স্পষ্ট যে চলমান পরিস্থিতিতে মিনস্ক এখন ক্রেমলিনের বড় সহযোগী।
সূত্র: আল-জাজিরা
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















