ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ মিসাইলের আঘাত বিধ্বস্ত ইউক্রেনের বিমানবন্দর

আন্তর্জাতিক ডেক্স :বেলারুশ থেকে ইউক্রেনের উত্তরাঞ্চলে মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। আচমকা এমন দাবিই করেছিলেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষেপণাস্ত্রটি জাইটোমির শহরের একটি বিমানবন্দরে আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ।

ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন হেরাশেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে জানান, রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে রাশিয়ান ও বেলারুশিয়ান ফ্যাসিস্টদের ছোড়া একটি মিসাইল জাইটোমির বিমানবন্দরে আঘাত হানে।

ক্ষেপণাস্ত্রটি ঠিক কতটা ক্ষতি করতে পেরেছে সে সম্পর্কে বিবিসি নিউজ জানাতে পারেনি।

ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের চতুর্থ দিন চলছে। দুই দেশের সৈন্যদের মধ্যে আক্রমণ পাল্টা হামলার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া।

এ দিকে চলমান সংকটের সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে বেলারুশের উদ্দেশে রওনা দিয়েছেন ইউক্রেনীয় প্রতিনিধিরা।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী তথ্যটি নিশ্চিত করেছেন। আলোচনায় সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।

ট্যাগস

রুশ মিসাইলের আঘাত বিধ্বস্ত ইউক্রেনের বিমানবন্দর

আপডেট সময় ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২