ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাই যাওয়ার পথে ট্রলারডু্বি, ৩ মৃত্যু নিখোঁজ ২

বরিশাল প্রতিনিধিঃ  বরিশালের আড়িয়াল খাঁ নদীর নলচর এলাকায় লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ আছেন দু’জন।

বরিশাল ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে চড়ে ৪৫ জন মুসল্লি বরিশালের চরমোনাইর মাহফিলের উদ্দেশে রওনা দেন।

রাত দেড়টা নাগাদ ট্রলারটি আড়িয়াল খাঁ নদীর নলচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে পয়শারহাটগামী একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগলে যাত্রীরা নদীতে পড়ে যান।
স্থানীয় জেলে ও বাসিন্দারা ৪০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পাঁচজন নিখোঁজ ছিলেন। বুধবার ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তিন মুসল্লির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘটনার পরই স্থানীয়রা একজনের মৃতদেহ উদ্ধার করে। এখনো দু’জন নিখোঁজ আছেন।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত হবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), কাবাড়িপাড়ার গোলাম রব্বানীর ছেলে সিরাজুল ইসলাম (৫২)। নিখোঁজ রয়েছেন রুদ্রপুরের মৃত আব্দুল ওয়াহেদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৭২) কাবাড়িপাড়ার রফিকুল ইসলাম (৬০)।

বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ট্রলারডুবির ঘটনায় মোট কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

ট্যাগস

চরমোনাই যাওয়ার পথে ট্রলারডু্বি, ৩ মৃত্যু নিখোঁজ ২

আপডেট সময় ০৫:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২