ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলু সংকটে জাপানে ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ কমিয়েছে ম্যাকডোনাল্ড’স

French fries

আন্তর্জাতিক ডেক্স : আলুর সংকটে জাপানে চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ কমিয়েছে বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ড’স। ম্যাকডোনাল্ড’স ফার্ম কর্তৃপক্ষ বলছে, বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে তারা আলুর চালানের ঘাটতির সম্মুখীন হচ্ছে। যার কারণে এমন সংকটে পড়েছে তারা।

শুক্রবার থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জাপানে অল্প পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ করবে কোম্পানিটি। গ্রাহকদের কথা বিবেচনা করে সক্রিয় ব্যবস্থা হিসেবে মাঝারি এবং বড় আকারের ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ সাময়িকভাবে সীমিত রাখার কথা জানিয়েছে তারা।

কানাডার ভ্যাঙ্কুভার থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আমদানি করে কোম্পানিটি। সম্প্রতি করোনা মহামারি এবং বন্যার কারণে শিপমেন্টের বিলম্বের কারণে এমন সংকট সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তারা বিকল্প হিসেবে আকাশপথে জাপানে সরবরাহ করার কথা ভাবছে।

তবে জাপানে এই প্রথম নয়, ২০১৪ সালেও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ২৯টি বন্দরে নানা জটিলতার কারণে ব্যাহত হয় ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ কাজ। ব্যবসা চালু রাখতে ম্যাকডোনাল্ড’স জাপানে এক হাজার টন আলু আকাশপথে নিয়ে যায় এবং সরবরাহ কমিয়ে দেয়। চলতি বছর আগস্টে যুক্তরাজ্যে পণ্য সরবরাহে সমস্যার মধ্যে পড়ে কোম্পানিটি।

ম্যাকডোনাল্ড’স বিশ্বের সর্ববৃহৎ হ্যামবার্গার ফাস্ট ফুডের রেস্তোরাঁ। এটির পুরো নাম ম্যাকডোনাল্ড’স কর্পোরেশন। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে এটি এমসিডি নামে পরিচিত। প্রতিদিন সমগ্র বিশ্বের প্রায় ১১৯টি দেশে ৬৮ মিলিয়ন গ্রাহকের কাছে তাদের প্রিয় খাবার সরবরাহ করে থাকে কোম্পানিটি।

সূত্র: বিবিসি

ট্যাগস

আলু সংকটে জাপানে ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ কমিয়েছে ম্যাকডোনাল্ড’স

আপডেট সময় ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১