আন্তর্জাতিক ডেক্স : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে শনিবার হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি জনসভায় এরদোগানোর ভাষণ দেওয়ার কথা ছিল।
এমন সময় এরদোগানকে হত্যা প্রচেষ্টার খবর এলো, যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।
গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোগান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন।কয়েক দিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন ব্যাংকঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোগানের সঙ্গে একমত নন।তবে নয়া অর্থমন্ত্রী নাবাতি ব্যাংকঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















