ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইব্রাহিমি মসজিদ পরিদর্শনে ইসরায়েলি প্রেসিডেন্ট সফরে, নিন্দা সৌদি আরব

পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের নিন্দা করেছে সৌদি আরব।

আন্তর্জাতিক ডেক্স : দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের নিন্দা করেছে সৌদি আরব। পাশাপাশি এটিকে ওই স্থানের পবিত্রতার স্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করেছে দেশটি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সরকার ও তার কর্মকর্তাদের ইসলামের পবিত্র স্থানকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের জন্য সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার ইহুদিদের হানুক্কার ছুটি উদযাপনের জন্য এ স্থানটি পরিদর্শন করেন। এসময় তার সফরকে কেন্দ্র করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

আইজ্যাক হারজোগ হেব্রনের প্রাচীন শহরে ইহুদিদের অতীত উদযাপন ও আন্তঃধর্মীয় সম্পর্কের প্রচারের জন্য প্যাট্রিয়ার্কদের গুহা পরিদর্শন করেছেন। তবে স্থানটি মুসলমানদের কাছে ইব্রাহিমি মসজিদ নামে পরিচিত। কিন্তু শহরটিতে তার এ সফরের ব্যাপক সমালোচনা করছেন ফিলিস্তিনি ও বামপন্থি ইসরায়েলিরা।

মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র ধর্মীয় উপদেষ্টা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের ইব্রাহিমি মসজিদে যাওয়ার নিন্দা জানিয়েছেন। হারজোগের সঙ্গে ইসরায়েলের সেনারাও ছিল। এটিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন বলেও অভিহিত করা হয়।

পিএ কর্মকর্তা জোর দিয়ে বলেন, অন্যান্য ঐতিহাসিক পবিত্র স্থান ও জেরুজালেমের আল-আকসা মসজিদের মতোই ইব্রাহিমি মসজিদের পবিত্র মর্যাদা রয়েছে। যা শুধু ফিলিস্তিনিদের ব্যবহারের জন্যই।

ট্যাগস

ইব্রাহিমি মসজিদ পরিদর্শনে ইসরায়েলি প্রেসিডেন্ট সফরে, নিন্দা সৌদি আরব

আপডেট সময় ১০:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১