ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ‌‘রিক্রিয়েশন ক্লাবে’ র‍্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার:  রাজধানীর গুলশানের ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালাচ্ছে র‌্যাব-১। অবৈধভাবে মদ মজুতের অভিযোগ পেয়ে এই অভিযান চলছে বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন জানিয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে এই অভিযান শুরু হয়।

র‌্যাব কর্মকর্তা আল-মোমেন জানান, অভিযানে এখন পর্যন্ত শতাধিক বোতল বিদেশি মদ ও তিন শতাধিক বিয়ারের ক্যান পাওয়া গেছে। ক্লাবের হলরুমে কার্পেটের নিচে আলাদা কুঠুরি তৈরি করে সেখানে অবৈধভাবে মদের বোতল রাখা হয়।

এছাড়া একটি টয়েলেটের সিলিংয়ের আড়াল থেকেও মদ পাওয়া যায়। আরও কয়েকটি জায়গায়ও মদ পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ট্যাগস

গুলশানে ‌‘রিক্রিয়েশন ক্লাবে’ র‍্যাবের অভিযান

আপডেট সময় ১২:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১