ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

সিরাজগন্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান তালুকদার রাসেল (নৌকা) এর নিজ সলঙ্গা বাজারের বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। দুটি ককটেল বিস্ফোরণ হয় ও একটি অবিস্ফোরিত থাকে। পরে পুলিশ তা নিষ্ক্রিয় করে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম রেজা (চশমা) ও আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন (আনারস) বলছেন, তারা এমন ঘটনার সঙ্গে জড়িত না। এটি একটি ষড়যন্ত্র। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান তালুকদার রাসেল জানান, বুধবার সকাল থেকেই জামায়াত বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার নারী কর্মীদের উপরে হামলা, পোস্টার ছেঁড়া, বিকেলে তার কর্মীদের উপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর করে।

সলঙ্গা বাজারের বাড়িতে রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপ শেষে কয়েকটি মোটরসাইকেল নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ হয় ও একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় বাসায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে।

এ প্রসঙ্গে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে দুটি ককটেলের বিস্ফোরণের আলমত ও অবিস্ফোরিত একটি ককটেল পাওয়া গেছে।

অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

সিরাজগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১