ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলের সামরিক হাসপাতালে জোড়া বিস্ফোরণ, গুলি

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির বৃহত্তম সামরিক হাসপাতালে দুটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর গোলাগুলির আওয়াজও শোনা গেছে। খবরঃ রয়টার্স।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি জানিয়েছেন, ৪০০ শয্যা বিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে বিস্ফোরণগুলো ঘটে।

টুইটারে তিনি বলেন, ‘এ এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, হতাহতের কোনো তথ্য নেই’।

স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিগুলোতে মধ্য কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় প্রাক্তন কূটনৈতিক অঞ্চলের কাছে বিস্ফোরণের ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানদের সরকারী বার্তা সংস্থা বাখতার প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেছে যে, বেশ কিছু ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা হাসপাতালে প্রবেশ করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

গত ১৫ আগস্ট পশ্চিমা-সমর্থিত সরকারের বিরুদ্ধে তালেবানরা তাদের বিজয় সম্পন্ন করার পর থেকেই ইসলামিক স্টেট হামলা ও হত্যাকাণ্ড শুরু করে।

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে আসছে আইএস জঙ্গীরা।

এর আগে ২০১৭ সালে ৪০০ শয্যার এই হাসপাতালে হামলা চালিয়ে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল আইএস। এটি আফগানিস্তানের সর্ববৃহৎ সামরিক হাসপাতাল।

হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী, যিনি ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছেন, তিনি বলেছেন যে, তিনি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং কয়েক মিনিট ধরে বন্দুকের গুলির শব্দ শুনেছেন। প্রায় দশ মিনিট পরে আরেকটি বড় বিস্ফোরণ হয়।

তিনি বলেন, হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

ট্যাগস

কাবুলের সামরিক হাসপাতালে জোড়া বিস্ফোরণ, গুলি

আপডেট সময় ০৪:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১